নিউজটাইম ওয়েবডেস্ক : গাজিয়াবাদে নিজের বাড়িতে বুধবার স্বঘোষিত ধর্মগুরু ওম স্বামী মারা গেলেন। বাবা ওম বিগবস ১০ রিয়েলিটি শোতে অংশগ্রহন করেছিলেন। জনপ্রিয় এই রিয়েলিটি শো থেকেই এই স্বঘোষিত ধর্মগুরুর জনপ্রিয়তা আরো বেড়ে যায়। বিগবসে তিনি ছিলেন অন্যতম বিতর্কিত সদস্য। রিয়েলিটি শোটিতে এই স্বঘোষিত ধর্মগুরুকে অন্য প্রতিযোগীদের প্রতি নিন্দনীয় কমেন্ট করতে দেখা গেছে। এমনকি অন্যদের ব্যক্তিগত জিনিসও চুরি করতে দেখা গেছে বাবা ওমকে। বিগবসে তিনি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন যখন তিনি একটি টাস্ক করার সময় নিজের মূত্র এক মহিলা প্রতিযোগীর গায়ে ছিটিয়ে দেন। এই ঘটনার প্রেক্ষিতে তাকে শো থেকে বার করে দেন সঞ্চালক সালমান খান। এর পরে স্বঘোষিত এই ধর্মগুরু বার বার সমালোচনা করেছেম সালমান ও বিগবস প্রতিযোগীতার। এমনকি নিজের অনুগামীদের নিয়ে তিনি বিগবসের সেট ভেঙে দেবেন এমন হুমকিও দেন
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

