নিউজটাইম ওয়েবডেস্ক : অনেক রাজনৈতিক সমাবেশ দেখেছে কলকাতার ব্রিগেড ময়দান। তবে সেই সব সমাবেশের মধ্যে ইতিহাসের পাতায় সবচেয়ে উজ্জ্বল দিনটি ৬ ফেব্রুয়ারি। আজ থেকে ঠিক ৫০ বছর আগে এই মাঠেই ইন্দিরা গান্ধী ও মুজিবুর রহমানকে দেখতে উপচে পড়েছিল ভিড়।
মুজিব বর্ষে ৫০ বছর বাদে সেই স্মৃতিচারনা করতে চলেছে ব্রিগেড। দুই বাংলার শিল্পীদের পাশাপাশি ৬ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত ভারতীয় গুণিজনেরাও সংবর্ধিত হবে। ঘটনাচক্রে এবছর বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও ৫০ বছর। সেই উপলক্ষে কলকাতার নন্দনে ৫ থেকে ৯ ফেব্রুয়ারী হবে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। একাডেমি অব ফাইন আর্টসে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রপ্রদর্শনী।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

