নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতার জোড়াবাগানে নয় বছরের নাবালিকাকে খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। নয় বছরের শিশুটি জোড়াবাগানে তার মামাবাড়ি ঘুরতে এসেছিল।বুধবার রাত থেকেই নিখোঁজ সে। আজ পাশের বাড়ির ছাদ থেকে তার মৃতদেহ পাওয়া যায়। তার শরীর অর্ধবিব্স্ত্র ছিল গলায়ও আঘাতের চিহ্ন মিলেছে।
যে বাড়ির ছাদে মেয়েটির লাশ পাওয়া গিয়েছে, সেই বাড়িটির বাইরের দিক থেকে ছাদে যাওয়ার একটি সিঁড়ি আছে।সম্ভবত খেলতে খেলতে সেই ছাদে গিয়েছিল ঐ নাবালিকা। তার পেছনে পেছনে সেখানে উপস্থিত হয় দুস্কৃতিও। সেখানেই তাকে যৌন নির্যাতন করে প্রমান লোপাটের জন্য খুন করে দুস্কৃতি। ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে পুলিশ। দুস্কৃতির সন্ধানে নামানো হয়েছে স্নিফার ডগ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

