৪ নভশ্চরকে নিয়ে মহাশূন্যে পারি দেবে স্পেসএক্স

নিউজটাইম ওয়েবডেস্ক : স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুল করে মহাশূণ্যে পাড়ি দেবে ৪ জন নভশ্চর। প্রত্যেক ৯০ মিনিটে সেই ক্যাপসুল পৃথিবীর কক্ষপথকে প্রদক্ষিণ করবে। এ বছরের চতুর্থ ত্রৈমাসিকে ‘ইনস্পিরেশন ৪’ নামে এই প্রকল্পটি চালু হবে। মিশনে অংশগ্রহণকারীদের নাম নথিভুক্ত হলে তাদের প্রশিক্ষণ করাবে। ফ্লোরিডায় নাসা-র কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে লঞ্চ কমপ্লেক্স ৩৯-এ থেকে স্পেসএক্স ড্রাগন-এর উৎক্ষেপণ করা হবে। স্পেসএক্স জানিয়েছে, যাঁরা এই মিশনে যেতে ইচ্ছুক বা যাঁরা মহাকাশ ভ্রমণের স্বপ্ন দেখেন তাঁদের সকলের জন্য এই সুযোগ এনে দেওয়া হচ্ছে। এর আগেও ইলন মাস্কের সংস্থা মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্রের সহযোগিতায় এমন অভিযান করেছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube