নিউজটাইম ওয়েবডেস্ক : কৃষক আন্দোলনের সমর্থনে রিহানা,থুনবার্গদের ট্যুইট বিতর্ক চর্চায় কেন্দ্রের রোষানলে পড়েছে। গ্রেটা যে সংস্থার ‘টুল কিট’শেয়ার করেছিলেন তাঁর ট্যুইটে, সেই সংস্থার বিরুদ্ধে আবার এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। এই ইস্যুতেই কেন্দ্রকে কটাক্ষ করলেন অধীর চৌধুরী।
আমেরিকার পপ তারকা রিহানা প্রথমে টুইট করে গোটা বিশ্বের নজর কাড়েন।
তার পর সুইডেনের পরিবেশকর্মী থুনবার্গ বৃহস্পতিবারই কৃষক আন্দোলনকে সমর্থন করে ট্যুইট করেছেন।
তার পর দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। সেপ্টেম্বরে কেন্দ্রের পাশ হওয়া ৩ কৃষি বিল প্রত্যাহারের দাবি নিয়ে অনড় কৃষকরা। ২মাসেরও বেশি সময় ধরে ধর্নায় সামিল তারা। তা নিয়ে একের পর এক ট্যুইট বিতর্ক।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

