৪ বছরের শিশু আবিষ্কার করল ২২ কোটি বছর আগের পায়ের ছাপ

নিউজটাইম ওয়েবডেস্ক : বিজ্ঞান ও ইতিহাসের অনেক আবিষ্কারই হয়েছে আবিষ্কারকের সম্পূর্ণ অজান্তে। ফের একবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল অস্ট্রেলিয়ায়।সমু্দ্র সৈকতে হাঁটতে হাঁটতে ৪ বছরের এক শিশু আবিষ্কার করে ফেলল ১২ কোটি বছরের পুরোনো ডাইনোসরের পায়ের ছাপ।

লিলি  ওয়াইল্ডার নামের এই ৪ বছরের শিশুটি বাবা ও মায়ের সাথে ঘুরতেল গিয়েছিল সমুদ্র সৈকতে। সেখানে হাঁটতে হাঁটতে নিজের বুক সমান উঁচু এক পাথরের ওপরে হঠাৎই একটি পায়ের ছাপ আবিষ্কার করে লিলি। তার বাবা সেইব পায়ের ছবি তুলে এনে দেখান সকলকে। যোগাযোগ করেন প্রশাসনের সাথেও।

জানা যা‌চ্ছে, ঐ এলাকায় এর আগেও অনেক ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। তবে লিলির আবিষ্কৃত পায়ের ছাপটি সবচেয়ে স্পষ্ট। পায়ের ছাপটি ১০ সেমি লম্বা। ডাইনোসরটির উচ্চতা ৭৫ সেমির মতো হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ২২ কোটি বছরের পুরোনো এই পায়ের ছাপটি কোন প্রজাতির তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube