বিধায়ক পদ থেকে ইস্তফা রাজীব বন্দ্যোপাধ্যায়ের

নিউজটাইম ওয়েবডেস্ক : তৃণমূলের সাথে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব আরও বাড়ল। ইতিমধ্যেই মন্ত্রীত্বে ইস্তফা দিয়েছেন রাজীব, শুক্রবার সকালে বিধানসভায় পৌঁছে বিধায়কের পদ থেকেও ইস্তফা দিলেন প্রাক্তন বনমন্ত্রী। এর ফলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে ‌যোগদানের গুজব আরও হাওয়া পেল। বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজনীতির থেকে তিনি সরবেন না। তবে কাজ করার জন্য কোনো একটি রাজনৈতির আদর্শের ছত্রছায়ায় থাকা জরুরী। এই বক্তব্যে রাজীবের পরবর্তী পদক্ষেপ আরও সুস্পষ্ট হয়ে ওঠে।

অন্যদিকে আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। দুদিন রাজ্যে থাকবেন তিনি, আছে একাধিক দলীয় কর্মসূচি। শনিবার অমিত শাহের সভাতেই হাতে গেরুয়া পতাকা তুলে নেবেন রাজীব, বলে অনুমান করা হচ্ছে। বিধায়ক পদের পর তৃণমূলের প্রত্যেকটি পদ থেকেই শীঘ্রই ইস্তফা দেবেন তিনি।

রাজীব সাংবাদিকদের বলেন, আমি আজ বিধানসভা অধ্যক্ষের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছি। ওঁকে আমার কৃতজ্ঞতাও জানিয়েছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও কৃতজ্ঞ কারণ উনি আমায় বিধায়ক পদে আসীন করেন। ‌

বিধানসভা থেকে বেরোনোর পথে রাজীবের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা ‌যায়। এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি বিধআয়ক পদ ছেড়েছি দলে এখনও আছি। উনি আমার মায়ের মত। তবে আমি ডোমজুড়ের মানুষের পাশেই থাকবো। তিনি ‌যে ডোমজুড় থেকেই নির্বাচনে লড়বেন সেই ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন।  

প্রসঙ্গত, বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে রাজভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগপ্রবন হয়ে পড়েন রাজীব। তাঁর সিদ্ধান্তের ব্যাপারে কথা বলার সময়ে কেঁদে ফেলেন তিনি। জানান, ‌যে দলনেত্রীর কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবেন, তাঁকে কাজ করার সু‌যোগ করে দেওয়ার জন্য। তবে তার সাথে তিনি মাননীয়ার প্রতি তাঁর ক্ষোভ উগড়ে দেন। বলেন, আড়াই বছর আগে ‌যখন আমার দফতর বদল করা হয় তখন কোনোরকম সৌজন্য দেখাননি মুখ্যমন্ত্রী, তখনই আমি পদত্যাগ করতে উদ্যত হই। কিন্তু তখন আমায় নিরস্ত করা হয়। তবে আমার বহু অভি‌যোগ আমি বহুদিন ধরে দলের নেতৃত্বকে জানাই কিন্তু তাতে কেউ কর্নপাত করেননি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube