নিউজটাইম ওয়েবডেস্ক : আলিপুরদুয়ারের সভা থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা ভোটের নির্ঘন্ট আগামী ৭-৮ দিনের মধ্যে ঘোষণা হবে। এদিন আলিপুরদুয়ারের প্যারাড গ্রাউন্ডের সভা থেকে দলত্যাগীদের কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দোপাধ্যায়। যারা ভোগী তাঁরাই দল ছাড়ছেন। স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও সঠিক বার্তা দিলেন তিনি। বিজেপিকে আক্রমণ করতেও ছাড়লেন না মুখ্যমন্ত্রী। ভোটের সময় ওরা আসে প্রতিশ্রুতি দেয়, আর ভোট গেলে পালিয়ে যায়। যারা ভোগী নয় তারা তৃণমূলেই থাকবেন। বিজেপিকে ওয়াশিং মেশিনের সাথেও তুলনা করেন তিনি। দুর্নীতিবাজ, চোর, দুষ্কৃতী সব বিজেপিতে যাচ্ছে আর সাফ হয়ে চলে আসছে। আর বলছে বিজেপি জিতবে। বিজেপি কোনও দিন জিতবে না। তৃণমূলই জিতবে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

