নিউজটাইম ওয়েবডেস্ক : বনমন্ত্রক থেকে সেচ মন্ত্রনালয়, তৃণমূলে থাকাকালীন রাজীব ব্যানার্জির বিরুদ্ধে তেমন কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। তবে তৃনমূল ছাড়ার পরই বনসহায়ক নিয়োগে দুর্নীতির কথা বলতে শুরু করেন ঘাসফুল শিবিরের নেতারায বুধবার আলিপুরদুয়ারের সভা থেকে বনমন্ত্রীর বিরুদ্ধে বনসহায়ক নিয়োগে দুর্নীতির অভিযোগ আনলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর নাম না করে অভিযোগ করেন, বনসহায়ক নিয়োগে দুর্নীতি হয়েছে। এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করবে সরকার। এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করবে সরকার। এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করবে সরকার।
২৪ ঘন্টার মধ্যে এই অভিযোগের জবাবও দিলেন রাজীব। তার বক্তব্য তিনি কারসাজি করে থাকলে তাকে কেন দল থেকে তাড়ানো হয় নি। পাশাপাশি নিজের দুর্নীতি এরপ্রকার স্বীকার করে নিয়েই রাজীব বলেছেন তিনি স্বচ্ছতার সাথে নিয়োগ করতে চেয়েছিলেন। কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীদের সুপারিশ করেছিলেন। তার কাছে সব তথ্য আছে। পাশাপাশি মমতা ব্যানার্জির একদা হাওড়ার সেনাপতি প্রাক্তন নেত্রীকেই হুঁশিয়ারি দিয়েছেন, তদন্ত হলে সামলাতে পারবেন তো?’. রাজীবের দাবি প্রয়োজনে বন সহায়কের গোটা প্যানেল বাতিল করা হোক। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর মমতা ব্যানার্জির ছবি সাথে করে নিয়ে বাইরে বেরিয়ে এসেছিলেন রাজীব। জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতার কথাও। তবে আজ রাজীব যেন বুঝিয়ে দিলেন তাকে আক্রমণ করলেও তিনিও প্রত্যাঘাত করতে তৈরি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

