নিউজটাইম ওয়েবডেস্ক : মুকুলের শ্যালক সৃজনের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। বিজেপির অন্দরে বিরম্বনায় মুকুল রায়। সৃজনের দাবি ‘বিজেপি করা যাবে না। ভারতবর্ষ এত বড় দেশ, এখানে নানা মত নানা পথ , ধর্মের রাজনীতি ভারতে প্রতিষ্ঠিত করা যাবে না। কারণ দেশের সংবিধানই ধর্মনিরপেক্ষতার উপরে দাঁড়িয়ে’। পারিবারিক কোন প্রভাব পড়বে না রাজনীতির ময়দানে। তিনি তৃণমূলে ফিরে এলেও মুকুলের সঙ্গে পারিবারিক সম্পর্কে কোনও ‘প্রভাব’ পড়বে না বলে দাবি করেন সৃজন। দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার সময় রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছিলেন সৃজন। কিন্তু এমন কোনও মন্তব্য করেননি বলে বুধবার দাবি করেন তিনি। বিজেপির অন্দরে অবশ্য খবর, বেশ কিছুদিন ধরেই মুকুল-সৃজনের সম্পর্ক ভালো নয়।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

