নিউজটাইম ওয়েবডেস্ক : আলিপুর দুয়ারের কর্মী সভা থেকে ফের একবার দলত্যাগী নেতা ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরে যোগ দেওয়ার কথা ছিল রাজীব ব্যানার্জি সহ বেশ কিছু তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীর। কিন্তু দিল্লীতে ইজারায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনার কারনে অমিতের বাংলায় আগমন স্থগিত করতে হয়। বিক্ষুব্ধ তৃণমূলী নেতা-কর্মীদের বিজেপিতে যোগ দিতে পাঠানো হয় চার্টার্ড প্লেন। আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী এদিন বিজেপিতে নিজের প্রাক্তন কর্মীদের সেই যোগদানকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য একটা ট্রেনের ব্যবস্থা করতে পারলেন না, আর দুর্নীতিবাজদের চাটার্ড ফ্লাইটে করে নিয়ে যাচ্ছেন।
আজ আলিপুরদুয়ারে নিজের কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। নারায়নী সেনা থেকে পাট্টা প্রদান, মুখ্যমন্ত্রীর বক্তব্যে এদিন ঘুরে ফিরে এসেছে আদিবাসী উন্নয়নের কথা। উত্তরে হারিয়ে যাওয়া জমি ফিরে পেতে আদিবাসী ভোট ব্যাঙ্ককে টার্গেট করেছে রাজ্যের শাসকদল। তাই ভোটের আগে মুখ্যমন্ত্রীর সহ তৃণমূলের নেতাদের মুখে এখন আদিবাসী উন্নয়ন। পাশাপাশি বিজেপিকে গতদিনের মতই কটাক্ষ করে এদিন মমতা বলেন, বিজেপি ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও ভোটের পরে পালিয়ে যায়। তিনি বলেন, তার সরকার বিনা পয়সায় রেশন, শিক্ষা, চিকিৎসা দিয়েছে। তৃণমূল সুপ্রিমো এদিন বলেন , বিজেপি উত্তরবঙ্গকে সোনার বাংলা করবে বলেছিল। ‘ আমরা সোনার বাংলা চাই না। খাদ্য, বস্ত্র, বাসস্থান চাই।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

