নিউজটাইম ওয়েবডেস্ক : তৃণমূলে ফিরেও ফিরে পান নি হারানো পদ জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলের পুরপ্রশাসকের আসনে তার বদলে বসেছেন ৩০ নম্বর কাউন্সিলার অমরনাথ চট্টোপাধ্যায়। হারিয়েছেন জেলা সভাপতির পদও। এমনকি তৃণমূলের জেলা কমিটিতেও ঠাঁই হয় নি আসানসোলের দোর্দন্ড প্রতাপ নেতার। তবুও জিতেন্দ্রকে হাতিয়ার করেই আসানসোলে হারানো জমি ফিরে পেতে চাইছে তৃণমূল। বাবুলের গড়ে মহাব়্যালি করার কথা ছিল তার। তবে এবার এই দোর্দন্ড প্রতাপ নেতাকে ঘিরেই অস্বস্তিতে ঘাসফুল শিবির।
নিজের বিধানসভা কেন্দ্রেই কয়লাচোর পোস্টার পড়ল জিতেন্দ্রর নামে। পোস্টারে লেখা হয়েছে কয়লাচোর বিধায়ক আর না। নাগরিক মঞ্চ নামের এক সংগঠনের নাম করে পোস্টার পড়লেও তৃণমূলের অভিযোগ ঐ পোস্টার ফেলেছে বিজেপি। অন্যদিকে বিজেপির মতে এই পোস্টার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারনেই পড়েছে এই পোস্টার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

