নিউজটাইম ওয়েবডেস্ক : নির্বাচন কমিশনকে জেলে বন্দিদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। গ্রেফতারি পরোয়ানা দ্রুত কার্যকর করতে হবে। জেলে বন্দিদের কাছে মোবাইল ফোন, ব্লেড, সিমকার্ড পাওয়া যায় মাঝেমধ্যেই। এত কড়াকড়ি থাকা সত্বেও কি করে বন্দিদের কাছে পৌঁছয় মাদক জাতীয় দ্রব্য। জেলের কর্মীদের সঙ্গে তাদের যোগসাজশ থাকে এমনটাও দেখা যায়। সর্তকতা আরোও বাড়ানোর কথা বলেছে নির্বাচন কমিশন। নজর রাখতে হবে সে সব জায়গায় বসে থাকা দুষ্কৃতীদের গতিবিধির উপরে। যাতে ভোটের সময়ে জেলের ভিতরে থাকা দুষ্কৃতীরা গোলমাল পাকানোর চেষ্টা না করতে পারে। যে সব সংশোধনাগারে বেশি সংখ্যক বন্দিরা আছেন, সে সব জায়গায় একধাপ বেশি সতর্ক থাকতে হবে কর্তব্যরত পুলিশকে। পুলিশ সূত্রে খবর, নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। যদিও কারাবাস কর্তৃপক্ষের দাবি কমিশনের তরফ থেকে এমন কোন নির্দেশিকা তারা পায়নি, তবে তল্লাশির স্বার্থে পুলিশের সঙ্গে সহযোগিতা করবেন তারা।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

