নিউজটাইম ওয়েবডেস্ক : স্বাস্থ্য কর্মীদের গফিলতিতে অসুস্থ ১২ টি শিশুকে হাসপাতালে ভর্তি করতে হল। পোলিও ড্রপের বদলে ঐ শিশুদের দেওয়া হয়েছিল স্যানিটাইজার। ঘচনাটি মহারাষ্ট্রের তাঞ্জি জেলার অন্তর্গত কাপসি-কোপারি গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
দেশব্যাপী চলা পালস পোলিও টীকাকরণ কর্মসূচীরল আওতায় এই টীকা খাওয়ানোর প্রথমদিনই ঘটল এই ঘটনা। জানা যাচ্ছে, স্বাস্থ্য কর্মী ভুল করে পোলিও টীকার মতো দেখতে স্যানিটাইজারের বোতল থেকে স্যানিটাইজারের ফোঁটা খাইয়ে দেয়। সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ে ঐ শিশুরা। তারা বমি করতে শুরু করে। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে, কোনো শিশুর ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা দেয় নি। প্রত্যেকটি শিশুই সুস্থ রয়েছে। এই ঘটনায় তিন স্বাস্থ্য কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। প্রসঙ্গত, স্যানিটাইজার ৭০ শতাংশ অ্যালকোহল দিয়ে তৈরি। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে তা শরীরে কোনো সমস্যা তৈরি না করলেও শিশুদের ক্ষেত্রে তা জটিলতা তৈরি করতে পারে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

