কৃষক আন্দোলনের সমর্থনে গ্রেটা,রিহানা;  তুলোধনা কঙ্গনার

নিউজটাইম ওয়েবডেস্ক : কৃষক আন্দোলন সাড়া ফেলেছে সারা বিশ্বে। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের অন্নদাতাদের আন্দোলন ঘিরে ইতিমধ্যেই পেরিয়েছে কাঁটাতাঁরের বেড়া। মার্কিন পপস্টার রিহানা ও পরিবেশকর্মী গ্রে‌টা  থুনবার্গ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে কৃষক আন্দোলনের সমর্থনে পোস্ট করেছেন।আন্তর্জাতিক ব্যক্তিত্বদের এই পোস্টকেও আক্রমণ করতে ছাড়লেন না কঙ্গনা রানাওয়াত।

রিহানা সামাজিক মাধ্যমে লেখেন, কেন কেউ এই কৃষক আন্দোলন নিয়ে কথা বলছেন না? রিহানার পোস্ট রিটুইট করে কঙ্গনা তীব্র কটাক্ষ করেন মার্কিন পপস্টারকে। বলিপাড়ার কুইন লেখেন, কেউ তাদের নিয়ে কোনো কটাক্ষ করছেন না কারন আন্দোলনকারীরা কৃষক নয় সন্ত্রাসবাদী। তারা দেশকে টুকরো টুকরো করতে চায়, যাতে চীন সেই খন্ড খন্ড ভারতকে নিজের উপনিবেশ তৈরি করতে পারে। আমরা তোমাদের মতো নিজের দেশকে বিক্রি করতে পারব না।

পরিবেশ কর্মী গ্রেটা খুনবার্গও নিজের সমর্থন জানিয়েছে। আর এই সমর্থনের পরই ক্ষোভে ফুঁসে উঠেছেন কঙ্গনা। নিজের পোস্টে লিখেছেন, কোনও আধুনিক পরিবেশকর্মীরা প্রকৃত পরিবেশবাদী আমাদের ঠাকুরমা সম্পর্কে কথা বলবে না … তবে তারা অবশ্যই বোবা এবং উচ্ছন্নে যাওয়া শিশুর কথা প্রচার করবে। যাকে পুরো বাম লবি ব্যবহার করছে এবং এর বদলে সে তার পড়াশোনা এবং স্কুল এড়িয়ে যেতে পারে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube