নিউজটাইম ওয়েবডেস্ক : ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মিছিল ঘিরে উত্তাল হয়েছিল রাজধানী দিল্লী। এবার আগামী ৬ ফেব্রুয়ারী চাক্কা জ্যাম ঘিরে আগে থেকেই অতিরিক্ত সতর্ক দিল্লী পুলিশ। দিল্লীর সীমান্তে তৈরি করা হয়েছে অস্থায়ী দেওয়াল, দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়াও। পুলিশের এহেন পদক্ষেপ নিয়ে সামাজিক মাধ্যমে মোদি সরকারকে বিঁধেছেন রাহুল গান্ধী। রাহুল তাঁর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছেন, দেওয়াল না তুলে সেতু বানান।
কৃষি আইনের প্রতিবাদে প্রথম থেকেই বিরোধিতার পথে হেঁটেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। ইতিমধ্যেই আইনের প্রতিবাদে বিজেপির সঙ্গ ছেড়েছে আকালি দল। আজ রাজ্যসভার অধিবেশনেও কৃষি আইন প্রত্যাহারের দাবি করে হুলুস্থুলু বাধায় বিরোধীরা। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয় তৃণমূলের সুখেন্দু শেখর রায় সহ চারজন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

