নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার শারিরীক সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলার প্রবাদপ্রতিম কার্টুনিস্ট নারায়ন দেবনাথ। হাসপাতালে তার স্নায়বিক সমস্যাও ধরা পড়ে। এরপরেই সেখানে ব্রেন ফাংশন টেস্টের জন্য লেখককে বাঁটুলের ছবি আঁকতে বলা হয়েছিল। সেই আঁকার ভিডিওটি সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। সহজাত দক্ষতায় পোন্সিলে ফের একবার বাঁটুলকে জীবন্ত করে তুলেছেন এই শিশু সাহিত্যিক। নিজে হাতে লিখে ছবিটি উপহার দিয়েছেন বৃষ্টি নামের কোনো স্নেহভাজনকে।
প্রসঙ্গত, অর্ধ শতাব্দী ধরে কমিক্সে বাংলার শিশু কিশোরদের মাতিয়ে রাখা অমর শিল্পী নারায়ণ দেবনাথ এই বছর সম্মানিত হয়েছেন পদ্মশ্রীতে। দেব সাহিত্য কুটিরের সম্পাদক মন্ডলীর উৎসাহে বাংলা কমিকসে পদার্পণ। তার প্রথম কমিকস হাঁদা ভোঁদা নামটিও তাঁদেরই দেওয়া। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কার্টুনিস্টকে। একে একে প্রকাশিত হতে থাকে বাঁটুল দি গ্রেট,হাঁদা ভোঁদা,নন্টে ফন্টে,বাহাদুর বেড়াল এর মতো কালজয়ী সব কমিক্স।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

