নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার বাজেট পেশের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কর্মক্ষেত্রে মহিলাদের নাইট শিফটের নিয়োগের কথা ঘোষণা করেন। কোন ক্ষেত্রে মহিলারা যাতে পিছিয়ে না পড়ে তাই নির্মলা সীতারমণের এই ঘোষণা। শারিরীক ক্ষমতা ও কর্মবিভাজনের কথা মাথায় রেখে বহুক্ষেত্রে মহিলাদের নিয়োগ করা হত না। লিঙ্গ বৈষম্য দূর করতে এই ঘোষণা। তবে সংশয় থেকেই যাচ্ছে কিছু বিষয়ের উপর। বহু ক্ষেত্রে কর্মরত মহিলারা নাইট শিফটের ক্ষেত্রে যে সকল প্রতিকূলতার মধ্যে যেতে হয়, সে সব বিষয়ে একটা সংশয় থেকেই যায়।অনেক বেসরকারী সংস্থা রাতের শিফটে গাড়ির ব্যবস্থা করতে পারেননা। সেক্ষেত্রে ওলা,ওবরের ওপর নির্ভরশীল হতে হয়। ঝুঁকিও যে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যেতে পারে তা একেবারেই নয়। তাহলে কি কর্মক্ষেত্রে মহিলাদের নাইট শিফটের ঘোষণা নিরাপদ, প্রশ্ন থেকেই যাচ্ছে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

