বেওয়ারিশ লাশ কাঁধে কয়েক কিলোমিটার হেঁটে শ্মশানে পৌঁছালেন মহিলা পুলিশকর্মী

নিউজটাইম ওয়েবডেস্ক : নেটদুনিয়ায় মাঝেমাঝেই পুলিশএর নানান ছবি ও ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওগুলিতে যেমন পুলিশের নানান  কুকীর্তি ধরা পরে তেমনই ধরা পড়ে পুলিশের মানবিক মুখ। এবার ফের একবার নেটপাড়ায় মানবিক কাজের জন্য প্রশংসা কুড়ালেন এক পুলিশ কর্মী। গ্রামের রাস্তায় কয়েক কিলোমিটার হেঁটে তিনি একটি বেওয়ারিশ লাশ পৌঁছে দেন শ্মশানে।

জানা যাচ্ছে, ঐ মহিলা পুলিশকর্মীর নাম শীর্ষা। তিনি অন্ধ্রপ্রদেশ পুলিশে কর্মরত। রাস্তায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের নগ্ন মৃতদেহ দেখেও যখন কেউ এগিয়ে আসেন নি তখন নিজের কাঁধেই এই দ্বায়িত্ব তুলে নেন শীর্ষা। কয়েকজন সহযোগীর সাহায্যে বৃদ্ধের মৃতদেহ কাঁধে তুলে নেন তিনি। তারপর কয়েককিলোমিটার কাঁচা রাস্তায় হেঁটে তিনি তা পৌঁছে দেন শ্মশানে। তারপর সেখানে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে নিজে দাঁড়িয়ে থেকে মৃতদেহ দাহকার্য সম্পন্ন করেন এই মহিলা পুলিশ কর্মী। থার এই কাজের প্রশংসা করে অন্ধ্রপ্রদেশ পুলিশ নিজেদের টুইটার একাউন্টে ভিডিওটি শেয়ার করেছে। তারপরেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। মন্তব্য বাক্সে শীর্ষার প্রশংসায় পঞ্চমুখ হন নেটিজেনরা।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube