নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার বেঙ্গালুরুতে হ্যালের (Hindustan Aeronatics Limited) দ্বিতীয় লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এই অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন প্রতিরক্ষা মন্ত্রী জানান, প্রতিরক্ষায় অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে পারে না ভারত।
এদিন রাজনাথ আরো জানান, আগামীতে হ্যাল আরো বড় বড় বেশ কয়েকটি অর্ডার পেতে চলেছে। তিনি আরো জানান, করোনার মধ্যেও ভারতের সশস্ত্র বাহিনী থেকে হ্যাল ৪৮ হাজার কোটি টাকার অর্ডার পেয়েছে। যা ভারতের এরোস্পেসকে নতুন উচ্চতা দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, অন্যান্য বেশ কয়েকটি দেশও ভারতীয় পদ্ধতিতে তৈরি তেজসের প্রশংসা করেছে। তারা খুব শীঘ্রই তারাও হ্যালকে আরো কয়েকটি বড় অর্ডার দিতে চলেছে। তিনি আরো জানান, আগামী ৩ ৪ বছরে ১.৭৫ লাখ কোটি টাকার সমর সরঞ্জাম তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

