কৃষি আইন নিয়ে ফের উত্তাল পার্লামেন্ট, সাসপেন্ড চার সাংসদ

নিউজটাইম ওয়েবডেস্ক : কৃষি বিল বাতিলের দাবিতে ফের একবার উত্তাল হল সংসদ। শৃঙ্খলা ভঙ্গের জেরে তৃণমূলের সুখেন্দু শেখর সহ রাজ্যসভার চার সাংসদ। এর আগেও কৃষিবিল নিয়ে উত্তাল হয়েছিল রাজ্যসভা। সেবার সাসপেন্ড হন ডেরেক ও ব্রায়েন সহ ৮ সাংসদ।

গতকালই বাজেট পেশ করেছেন  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট পেশের পরদিনই কৃষি আইন বাতিলের দাবিতে ফের একবার উত্তাল হল সাংসদ। শৃঙ্খলাভঙ্গের জেরে সাসপেন্ড তৃণমূলের সুখেন্দু শেখর,  সিপিআইএম সাংসদ এলারাম করিম, ডিএমকে সাংসদ তিরুচি শিবা, আরজেডির মনোজ ঝাঁ এবং বিএসপি সাংসদ অশোক সিদ্ধার্থকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। সকাল সাড়ে ১১ টা থেকে বুধবার সকাল ৯ টা পর্যন্ত মুলতুবি করা হয়েছে রাজ্যসভা।  

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube