নিউজটাইম ওয়েবডেস্ক : অভিনেতা ও প্রযোজক দেব তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ। রাজ্যে যখন বিধানসভা ভোট ঘিরে লড়াই জমে উঠেছে তৃণমূল ও বিজেপির তখন নিজের প্রযোজিত ছবির গানের বিজেপি বিরোধী কথা বদলে দিলেন ঘাটালের সাংসদ। এই নিয়েই এবার দেবকে ফেসবুকে তোপ দাগলেন ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়।
নিজের দীর্ধ পোস্টে নির্দেশকের অভিযোগ তাকে না জানিয়েই বদলে দেওয়া হয়েছে গানের লাইন। তিনি লিখেছেন, “ঝড়, ঝড়, আমরা কমলা রং এর ঝড়,/আমরা আসছি মানেই করছে সবকিছু নড়বড়,/ঝড়, ঝড়, আমরা কমলা রং এর ঝড়।… আমার পরিচালিত “হবুচন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী” ছবির গানের কথা এমনটাই লিখেছিলেন কবীর সুমন, অবশ্যই আমার সঙ্গে দীর্ঘ আলোচনার পরে। হিটলারের ব্রাউন শার্টস বা বিজেপির গেরুয়া বাহিনীর মতই আমার ছবিতে এক স্বৈরাচারী শাসকের বাহিনীর নাম ‘কমলা বাহিনী’। … এই গান সেই ফাসিস্ট আর এস এস – বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন গান এর শব্দ বদলানো হবে, আমি প্রতিবাদ জানাই। এরপর আমাকে অন্ধকারে রেখেই গানের শব্দ পালটানো হয়েছে, কমলা বাহিনী শব্দটা তুলে দেওয়া হয়েছে।” নিজের পোস্টে নির্দেশক লিখেছেন, সেন্সর বোর্ড না আটকালেও দেবের মনে হয়েছে গানের কথা রাজনৈতিক তাই তিনি গানের লাইন বদলে দিয়েছে। পাশাপাশি এই পোস্টে তিনি ভীরু ও কাপুরুষ বলেও কটাক্ষ করেছেন দেবকে। নির্দেশক জানিয়েছেন, এই ছবি মুক্তি পেলে তিনি হলের সামনে ধর্ণা দেবেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

