নিউজটাইম ওয়েবডেস্ক : ভিকি ডোনার সহ একাধিক ছবিতে নানান ধরনের চরিত্র করে দর্শকদের মন জিতেছেন আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান তার আগামী ছবি ‘অনেক’ এর শুটিং ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন আসামে। অনুভব সিনহা পরিচালিত এই ছবিতে আয়ুষ্মানের চরিত্রের নাম জোসুয়া। নিজের ইন্সটাগ্রামে আজ অভিনেতা এই ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছে।
ইন্সটাগ্রামে আয়ুষ্মানের দুটি ছবি পোস্ট করেছেন। যার মধ্যে একটিতে অভিনেতাকে দেখা যাচ্ছে জলপাই রঙের জ্যাকেট পরে জঙ্গলের মাঝে গাড়ি চালাচ্ছেন। অন্যটিতে আয়ুষ্মানকে দেখা যাচ্ছে নির্দেশক অনুভব সিনহার সাথে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

