নিউজটাইম ওয়েবডেস্ক : টলি পাড়ায় রাজনৈতিক চর্চায় ঋষি কৌশিক। গত দুবছরে নয়াদিল্লির বিজেপির সর্বভারতীয় সদর দফতরে উপস্থিত হয়ে বিজেপিতে যোগদান করেন টলিউডের অনেক তারকা। সামনে বিধানসভা নির্বাচন, সম্প্রতি রুদ্রনীল ঘোষ যোগ দিয়েছেন। টলি পাড়ার অভিনেতা কৌশিক রায়ও সেই তালিকায় অন্তর্ভুক্ত। বারবার টলি পাড়ার চর্চা এখন রাজনৈতিক মঞ্চে। কিন্তু ১৮ জুলাই ২০১৯ এ বিজেপিতে যোগ দেওয়া ঋষি কৌশিক কি বলছেন ২০২১ এর বিধানসভা নির্বাচনকে নিয়ে। সদুত্তরে তিনি বলেছেন, বিজেপিকে তার ভালো লাগে তার মানে এই নয় যে সব রাজনৈতিক মঞ্চে তার উপস্থিতি জরুরি। বিজেপি যা করে ভালো করে। তিনি ব্যক্তিগতভাবে রাজনীতির মানুষ নন।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

