নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার কালনায় বিজেপির দলীয় সভায় বক্তৃতা দিতে গিয়ে বৈরাগ্যের সুর মুকুল রায়ের গলায়। তিন বছর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় এদিনের দলীয় সভায় বলেন ‘জায়গা ছেড়ে দেওয়ার পালা শুরু, জায়গা ছাড়াটাও একটা আর্ট’। হঠাৎ জায়গা ছেড়ে দেওয়ার প্রসঙ্গ কেন এল তার বক্তৃতায় নজর এড়ায়নি পর্যবেক্ষকদের। কথা প্রসঙ্গে উঠে এল তার পুত্র তৃণমূল বিধায়ক শুভ্রাংশুর কথাও। পূর্ব বর্ধমানের একাধিক বিজেপি নেতাদের নাম করেন তিনি। তাদের জন্য জায়গা ছেড়ে দিচ্ছেন তিনি , যাতে তাঁরা মানুষের কাছে পৌঁছতে পারে। বিধানসভা ভোটের আগে শুভেন্দু, রাজীবের মতো রাজনৈতিক ব্যক্তিদের বিজেপিতে যোগ দেওয়া বেশি আলোড়ন ফেলে দেয়। বিজেপি শিবিরে নেতা-নেত্রীর প্রবেশে কিছুটা হলেও ঢাকা পড়ে যাচ্ছেন মুকুল রায়। তাই কি তার গলায় বৈরাগ্যের সুর, রাজনৈতিক মহলের এমনটাই ধারণা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

