চলতি মাসে প্রথম সপ্তাহে হলদিয়ায় সরকারী অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : শিল্পশহর হলদিয়ায় লোকসভা ভোটের আগে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনে বিধানসভা ভোট, লক্ষ্য স্থির। শিল্পশহর হলদিয়ায় ৭ ই ফেব্রুয়ারি পেট্রোলিয়াম মন্ত্রকের কর্মসূচিতে যোগ দিতে আসার কথা প্রধানমন্ত্রীর। সেখানে দলীয় জনসভাতেও ‌যোগ দিতে পারেন তিনি। সেই সভায় উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়েরও। তবে তার উপস্থিতি নিয়ে এখনো কোন ইতিবাচক ইঙ্গিত মেলেনি। হলদিয়া হেলিপ্যাড মাঠের কয়েকশো মিটারের মধ্যেই বিজেপির দলীয় কর্মসূচীর প্রস্তুতি তুঙ্গে। সেখানে উপস্থিত থাকার কথা রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী, দলের কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube