নিউজটাইম ওয়েবডেস্ক : গতকাল কেন্দ্রীয় বাজেটে বাংলা ও আসামের চা বাগানের শ্রমিকদের উন্নতির জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি চা বাগানের শিশু ও মহিলাদের উন্নতির ওপর বিশেষ নজর দেওয়া হবে বলেও জানানো হয়েছে। আজ ফালাকাটার সভায় কেন্দ্রীয় বাজেটে চা বাগানের জন্য এই বরাদ্দকেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, মোদি সরকার শুধু ভোটের আগেই চা বাগান খোলার কথা বলে, ভোটের পরে পালিয়ে যায়। ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার ৭ টি চা বাগান খোলার কথা বললেও একটিও খোলা হয় নি। বরং তার সরকারই ৯ টি চা বাগান খুলেছে।
এদিন ফালাকাটায় ৪৫০ জোড়া দম্পতির গনবিবাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। নবদম্পতিদের হাতে উপহারও তুলে দেন মুখ্যমন্ত্রী। চা বাগানের পাট্টার নথিও তুলে দেওয়া হয় শ্রমিকদের হাতে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

