ভোট বড় বালাই, বাংলার মন জিততে কল্পতরু নির্মলা

নিউজটাইম ওয়েবডেস্ক : সামনেই বাংলায় বিধানসভা ভোট। শ্যামাপ্রসাদের রাজ্যের মসনদ দখলে কত‌টা মরিয়া বিজেপি তা আর একবার প্রমান হল ২০২০-২১ অর্থবর্ষের বাজেটে। প্রতিবছর বাজেটের শেষেই বাংলার মানুষের আক্ষেপ থাকে বরাদ্দ নিয়ে। তবে এবার সেই অনুযোগ করার সুযোগ অনেকটাই কমিয়ে দিল নির্মলার বাজেট। একনজরে দেখে নিন কী কী মিলল বাংলার ভাগ্যে

সড়কঃ সারা দেশের চার রাজ্যে অর্থনৈতিক করিডর তৈরী করার পরিকল্পনা করা হয়েছে। আগামী কয়েক মাসে এই চার রাজ্যেই ভোট। এর মধ্যে অন্যতম বাংলা। বাংলায় ৬৭৫ কিলোমিটার অর্থনৈতিক করিডর তৈরি করা হবে। একইসঙ্গে কলকাতা-শিলিগুড়ি সড়কের উন্নয়ন করা হবে।

চা শ্রমিকঃ অসম ও বাংলার চা শ্রমিকদের উন্নতির জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিশু ও মহিলাদের উন্নতির ওপর বিশেষ নজর দেওয়া হবে।

রেলঃ রেল বাজেটেও বাংলার ভাগ্য মন্দ নয়। খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত ইস্ট-কোস্ট ফ্রেট করিডর তৈরির কথা ঘোষণা করা হয়েছে।  ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের গোমো-ডানকুনি শাখারও প্রস্তাব করা হয়েছে। যদিও কলকাতা মেট্রোর কপালে কোনো বরাদ্দ জোটেনি।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube