পাক আকাশে ইউএফও! ‘রাফালে নয়তো?’ রসিকতা নেটপাড়ার

নিউজটাইম ওয়েবডেস্ক : ভিনগ্রহীরা আদেও আছে কী না তা নিয়ে দ্বিধাবিভক্ত গোটা বিশ্ব। এলিয়েন বিশ্বাসীদের মত মানুষ ছাড়া অন্য উন্নত প্রানীও আছে এই মহাবিশ্বে। কেউ কেউ আবার একধাপ এগিয়ে বলেন, আকাশযানে করে তারা মাঝে মধ্যে নেমে আসে পৃথিবীর বুকে। বার বার সেই ভিনগ্রহী মহাকাশযান দেখার দাবি করেছেন কয়েকজন। এবার ফের একবার একই দাবি করেছেন এক পাক পাইলট। নিজের দাবির সম্পর্কে তিনি একটি ভিডিও পোস্টও করেছেন তিনি।

তবে সেই ভিডিও পোস্ট হতেই পাক পাইলটকে নিয়ে মস্করা শুরু করেছেন নেটাগরিকেরা। কেউ কেউ বলছেন, কোই মিল গ্যায়ার জাদু ফিরে এসেছে আবার কেউ বলছেন আমির খানের পিকের কথা। তবে বেশ কয়েকজন নেটাগরিক মন্তব্য করেছেন, ওটা রাফালেও হতে পারে। বলা বাহুল্য এই মন্তব্যের মধ্য দিয়ে পাক সীমানায় ঢুকে ভারতের এয়ার স্ট্রাইকের কথা পড়শি দেশকে মনে করিয়ে দিয়েছেন নেটিজেনরা।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube