নিউজটাইম ওয়েবডেস্ক : ফোন বন্ধ রাখতে চলেছেন মিঃ পারফেকশনিস্ট আমির খান। আমিরের আগের ছবি ঠগস অফ হিন্দুস্থান চূড়ান্ত ফ্লপ হয়েছে, যার পরে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তাই এবার নিজের কাজ ও পারিবারিক জীবনে মনোযোগী হতে শুটিং পরবর্তী সময়ে নিজের ব্যক্তিগত ফোন বন্ধ রাখতে চলেছেন আমির। সূত্র থেকে জানা যাচ্ছে, আমির মনে করছেন তার অনেকটাই সময় নষ্ট হচ্ছে ফোনের কারনে। তাই ফোন বন্ধ রেখে আবার কাজ ও পারিবারিক জীবনে মন দিতে চান অভিনেতা। আমিরের সাথে যোগাযোগ করতে হলে তা করতে হবে আমিরের ম্যানেজারের মাধ্যমে। লাল সিং চাড্ডার মুক্তির আগে পর্যন্ত তার সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও পরিচালনা করবে তার টিম।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

