সরকারের প্রস্তাবিত দাম বাজারদরের তুলনায় নগন্য, দিলীপ কুমার – রাজ কাপুরের বাড়ি ঘিরে জট পাকিস্তানে

নিউজটাইম ওয়েবডেস্ক : কিংবদন্তি দুই অভিনেতা , দিলীপ কুমার ও রাজ কাপুরের ঐতিহাসিক বাড়ি কেনা ঘিরে জটিলতা পাকিস্তানে। ২০১৪ সালে এই দুই বাড়িকে জাতীয় ঐতিহ্যের প্রতীক হিসাবে ঘোষণা করেন নাওয়াজ শরিফ সরকার। তারপরে স্থানীয় খাইবার পাখতুনখোয়া প্রশাসন উদ্যোগ নেয় বাড়ি দুটি অধিগ্রহণ করে জাদুঘর গড়ার প্রকল্প হাতে নেয়। সেই প্রকল্পের আওতাতেই এবার বাড়ি অধিগ্রহণ করার ক্ষেত্রে জটিলতা তৈরী হয়েছে।

বাড়ির মালিকরা জানিয়েছেন, পাক সরকার বাড়ির যে দাম ধার্য করেছে তা বাজারদরের অর্ধেক। দিলীপ কুমারের শতাধিক বছরের পুরোনো বাড়িটির দাম ধার্য হয়েছে মাত্র ৮০ লাখ ৫৬ হাজার টাকা। অন্যদিকে রাজ কাপুরের ঠাকুরদা দেওয়ান বশেশ্বরনাথ কাপুরের তৈরী ঐতিহাসিক কাপুর হাভেলির দাম ধার্য করা হয়েছে দেড় কোটি টাকা। এই বিশাল প্রসাদোপম বাড়িটিও শতাধিক বছরের পুরোনো। এতো কম টাকায় বাড়িদু‌টি হাতছাড়া করতে নারাজ বাড়ির বর্তমান মালিকেরা।  

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube