মহিলাদের সম্পর্কে অশালীন ইঙ্গিত, সমাজকর্মীর অভিযোগের জেরে লোগো বদল করল মিন্ত্রা  

নিউজটাইম ওয়েবডেস্ক : ই-কমার্স সংস্থা মিন্ত্রার নয়া লোগো বিতর্ক ছড়িয়েছে দেশে। নয়া লোগোতে মহিলাদের সম্পর্কে অশালীন ইঙ্গিত করা হয়েছে বলে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ করছিলেন নাজ প্যাটেল নামের এক সমাজকর্মী। এই অভিযোগের পরেই বিতর্ক শুরু হয় দেশ জুড়ে। এরপরেই নিজেদের নয়া লোগো বদলে নেয় মিন্ত্রা।

নাজ জানিয়েছেন, ‘আমি এক সোশ্যাল গ্যাদারিং-এ ছিলাম। টেলিভিশনে মিন্ত্রার বিজ্ঞাপন দেখার পরে দু’জন লোক নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। আমি যখন তাদের  কাছে এটি সম্পর্কে জিজ্ঞাসা করি, তারা আমাকে বলতে অস্বীকার করেছিল। তবে আমি পরে কয়েক জন পুরুষকে জিজ্ঞাসা করেছি এবং তারা বলেছেন যে লোগোটি একজন মহিলার উন্মুক্ত পায়ের মতো তৈরি করা হয়েছে।’

মুম্বাই পুলিশ জানিয়েছে, আমরা দেখতে পেয়েছি যে লোগোটি মহিলাদের জন্য অশালীন। অভিযোগের পরে, আমরা মিন্ত্রাকে একটি ইমেল পাঠিয়েছি এবং তাদের কর্মকর্তারা এসে আমাদের সাথে দেখা করে এক মাসের সময় চেয়েছেন।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube