মায়ানমারে সেনা অভ্যুত্থান, আটক সু চি সহ প্রথম সারির সকল রাজনীতিক

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের একবার সেনার শাসনে প্রতিবেশী দেশ মায়ানমার। ইতিমধ্যেই সেনার হাতে আটক হয়েছে সে দেশের নেত্রী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চি। আটক করা হয়েছে প্রেসিডেন্টকেও। সোমবার রাতেই তাদের কোনো অজ্ঞাত জায়গায় তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

নভেম্বরের নির্বাচন ঘিরেই সেনা ও শাসকের মধ্যে ফের একবার দ্বন্দ্ব দেখা দেয়। ১৯৬২ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা অর্ধশতাব্দী সেনার শাসনে ছিল মায়ানমার। ফের একবার ১ বছরের জন্য মায়ানমার শাসনের দ্বায়িত্ব নিল সেনা। জানা যাচ্ছে, ভোর থেকে রাজধানী নেইপিদ-এর সমস্ত ফোন সংযোগ বিচ্ছিন্ন। কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

যদিও মায়ানমারের সেনাকে ইতিমধ্যেই এই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। মার্কিনীদের তরফে জানানো হয়েছে সু চি সহ সমস্ত রাজনীতিককে মু্ক্তি না দিলে কড়া ব্যাবস্থা নেওয়া হবে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube