নিউজটাইম ওয়েবডেস্ক : ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আজ ছিল নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। রয়টার্স সূত্রে খবর, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ছাড়াও পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, রাশিয়ার বিক্ষুব্ধ নেতা অ্যালেক্সেই ন্যাভলনিও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও তার ‘কোভ্যাক্স’ কর্মসূচি এবং ‘ন্যাটো’ জোট।
বিশ্বের সব দেশের সংসদ ও পার্লামেন্টের সদস্য থেকে শুরু করে নোবেলজয়ীরা নিজেদের পছন্দের ব্যক্তির নাম মনোনীত করতে পারেন নোবেল কমিটিতে।সেই পদ্ধতিতেই মনোনীত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পও। এবার দেখার অক্টোবর মাসে নোবেল কমিটির প্রাপক তালিকায় থাকেন কিনা প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

