নিউজটাইম ওয়েবডেস্ক : ডুমুরজলায় বিজেপির ভুল জাতীয় সংগীত নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি।আজ ডুমুরজলার সভায় জাতীয় সংগীতের অষ্টম পঙতিতে ‘জনগণমঙ্গলদায়ক’ এর বদলে গাওয়া হয় ‘জনগণমন-অধিনায়ক’। যা নিয়ে অভিষেক ব্যানার্জীর কটাক্ষ, যারা দেশপ্রেম ও জাতীয়তাবাদের কথা বলেন, তারা জাতীয় সংগীতটাও সঠিক ভাবে গাইতে পারেন না। এই দলটিই ভারতের সম্মান ও গর্বকে ধরে রাখার দাবি করে! লজ্জা! নরেন্দ্র, আমিত শাহ ও বিজেপি এই জাতীয়তা বিরোধী আইনে এর জন্য ক্ষমা চাইবেন?
এবার তৃণমূলেরই ভুল জাতীয় সংগীত গাওয়ার ভিডিও পোস্ট করে অভিষেককে ‘খোকনসোনা’ খোঁচা দিলেন শঙ্কু দেব পান্ডা। টুইটারে শঙ্কুর পোস্ট করা ভিডিওতে রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে জাতীয় সংগীত গাইবার সময় কিছু অংশ ভুলে যেতে দেখা যাচ্ছেLatest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

