নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মহামারি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের সাস্থ্য ব্যাবস্থার হাল কতখানি ভঙ্গুর। মহামারি শেষে বাজেটে তাই বড় সড় পরিবর্তন আনতে বাধ্য হল সরকার। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হল প্রায় ১৩৭ শতাংশ। মোট বরাদ্দ ২ লক্ষ ২৩ হাজার ৮৪৬ কোটি টাকা।
প্রধানমন্ত্রীর সুস্থ ভারত প্রকল্পের আওতায় ন্যাশনাল হেলথ মিশনের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে ৬৪ হাজার ১৮০ কোটি টাকা। এই টাকা খরচ করা হবে আগামী ৬ বছর। ৬০২ জেলায় পাবলিক হেলথ ইউনিট, ইমার্জেন্সি ইউনিট, পুষ্টি, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, জাতীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বিকাশ, নতুন রোগ শনাক্তকরণ ও নিরাময়ের জন্য নতুন প্রতিষ্ঠান তৈরি করা হবে। পুষ্টি প্রকল্পের আওতায় আনা হবে ১১২ টি জেলাকে। এছাড়াও করোনা ভ্যাকসিনের জন্য বরাদ্দ হয়েছে ৩৫ হাজার কোটি টাকা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

