হলদিয়ায় ফের একমঞ্চে মোদি-মমতা!

নিউজটাইম ওয়েবডেস্ক : ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজীর জন্মজয়ন্তীতে এক মঞ্চে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরুর আগে দর্শকাসন থেকে ওঠে ‘জয় শ্রী রাম’ স্লোগান। যার প্রতিবাদে বক্তব্য রাখেন নি মুখ্যমন্ত্রী। তারপর ফের একবার একই মঞ্চে উপস্থিত হতে চলেছেন, মোদি-মমতা। আগামী ৭ ফেব্রুয়ারি ২টি সরকারি প্রকল্পের সূচনা এবং ১টি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে জগদীপ ধনখড়কেও। এই অনুষ্ঠান ঘিরে ফের একবার জোর শোরগোল রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত, ২৩ জানুয়ারির সভা মঞ্চে আগে দর্শকাসন থেকে ওঠা ‘জয় শ্রী রাম’ স্লোগান সম্পর্কে একটি বাক্যও খরচ করেন নি প্রধানমন্ত্রী। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই আমন্ত্রণ গ্রহণ করেছেন কী না তা এখনো জানা যায় নি।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube