যৌন হেন্স্থার প্রতিবাদ করায় মহিলার কোলের সন্তানকে আগুনে ছুঁড়ে ফেলল যুবক

নিউজটাইম ওয়েবডেস্ক : যৌন হেনস্থার প্রতিবাদ করেছিলেন মা, ক্ষোভে কোলের সন্তানকে আগুনে ছুঁড়ে ফেললেন যুবক। ঘটনাটি ঘটেছে বিহারের মজফ্ফরপুরে। আগুনে শিশুটির শরীর মারাত্মকভাবে পুড়ে গিয়েছে। ঘ‌টনার তদন্ত করতে শুরু করেছে বিহার পুলিশ। 

জানা যাচ্ছে, বোচাহান থানা অঞ্চলে ঘটেছে এই ঘটনা। ঐ মহিলা রাতে আগুনন পোহাতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। সেই সময় তার সাথে অশালীন আচরণ শুরু করে অভিযুক্ত যুবক। মহিলা এই আচরণের তীব্র প্রতিবাদ করলে ক্ষোভে মহিলার কোলে থাকা ৩ মাসের শিশু সন্তানরকে আগুনে ছুঁড়ে দেন ঐ যুবক। মহিলার পরিবার এই ঘটনা সম্পর্কে থানায় অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ নিতে অস্বীকার করা হয়। এরপর তারা পুলিশ সুপারিন্টডেন্টের কাছে গিয়ে এফ.আই.আর দায়ের করা হয়। যুবকের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৭, ৩৫৪, ৩২৩ ও ৩৪১ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube