নিউজটাইম ওয়েবডেস্ক : অবৈধ নির্মাণ মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন অভিনেতা সোনু সূদ। বৃহন্মুম্বাই কর্পোরেশন সোনু সূদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে অভিনেতার জুহুর বাংলোটি অবৈধ নির্মাণ। এরপরেই এই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে যান সোনু। হাইকোর্ট মামলার রায় কর্পোরেশনের পক্ষেই দেয়। এবার হাইকোর্টের রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন সোনু। শীর্ষ আদালতে সোনু জানিয়েছেন, এই অতিরিক্ত নির্মাণ পুর কমিশনারের অনুমতি নিয়েই করা হয়েছে। আবেদনে আরো বলা হয়েছে, বিতর্ক তৈরি হতেই নির্মাণ বন্ধ রাখা হয়েছে। মহারাষ্ট্র নগর উন্নয়ন এর ৪৩ নম্বর ধারা মেনে নতুন করে অনুমতি নেওয়া হবে। ততদিন পর্যন্ত যেন এই নির্মান ভাঙা না হয়। পাশাপাশি এই আবেদনে অভিনেতা আরো জানিয়েছেন, এই নির্মাণ মানা না হলে তিনি ও তাঁর পরিবার বড়সড় ক্ষতির মুখে পড়বেন।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

