নিউজটাইম ওয়েবডেস্ক : আজই বিজেপিতে যোগদান করেছেন অভিনেতা রূদ্রনীল ঘোষ। ডুমুরজলায় বিজেপি যোগদান মেলায় যাওয়ার আগে একটা জল্পনা ছিল অরিন্দম শীলকে নিয়ে। আজই ডুমুরজলায় তারও যোগদান করার কথা। সব জল্পনা উসকে দিয়েছিলেন অভিনেতা রূদ্রনীল। অরিন্দম স্বয়ং রূদ্রনীলের সঙ্গে কথা হওয়ার দাবি অস্বীকার করলেন। বহুদিন ধরেই তার সঙ্গে কোন যোগাযোগ নেই বললেন অরিন্দম শীল। কড়া ভাষায় রূদ্রনীলকে কটাক্ষ করতে ছাড়লেন না। ভুঁইফোড়দের মতো তিনি হতে পারবেন না। এমনকি রূদ্রনীল কবে থেকে বিজেপির মুখপাত্র হলেন, প্রশ্ন করলেন অরিন্দম। তিনি বলেন সবসময় অরিন্দম সবকিছুতে প্রথম সারিতে ছিলেন, ভুঁইফোড়দের মতো পিছুপিছু চললাম এমনটা তিনি নন। রাজনীতি নয়, সিনেমাই তার আসল জায়গা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। বরাবরই তিনি সেবামূলক কাজ করেছেন তার জন্য রাজনীতির প্রয়োজন নেই। এখন রাজনীতির যা অবস্থা তাতে রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাই ভালো।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

