নিউজটাইম ওয়েবডেস্ক : আজ ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুদিন। তার আগেই নিন্দনীয় ঘটনা জানা গেল আমেরিকার ক্যালের্ফোনিয়া থেকে। উত্তর ক্যালের্ফোনিয়ার সিটি অফ ডেভিসের সেন্ট্রাল পার্কে মহাত্মা গান্ধীর মূর্তিটি ভাঙা অবস্থায় দেখতে পান পার্কের এক কর্মচারী।যা নিয়ে ইতিমধ্যেই ক্ষুব্ধ ভারতীয় ও আফ্রিকানরা। তারা এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।
২০১৬ সালে ৬ ফুট উঁচু ২৯৪ কেজি ওজনের মহাত্মা গান্ধীর এই মূর্তিটি উপহার হিসাবে দিয়েছিল ভারত সরকার। ২৭ জানুয়ারি সকালে পার্কের এক কর্মচারী ভাঙা মূর্তিটি দেখতে পান পার্কের এক কর্মচারী। মূর্তিটির মাথা ও পায়ের অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। কে বা কারা এই ধিক্কারজনক কাজ করল তা খতিয়ে দেখা হচ্ছে। আমেরিকায় গান্ধী মূর্তি ভাঙার ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে ওয়াশিংটনে মহাত্মা গান্ধীর একটি মূর্তি ভাঙে খালিস্থানপন্থীরা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

