বিজেপির সভায় ভুল গাওয়া হল জাতীয় সংগীত, তোপ দাগলেন অভিষেক

নিউজটাইম ওয়েবডেস্ক : ডুমুরজলায় প্রাক্তন বনমন্ত্রী রাজীব ব্যানার্জী, বালির বিধায়ক বৈশালি ডালমিয়া সহ তৃণমূলের একাধিক বিক্ষুব্ধ নেতানেত্রীরা আজ যোগদান করেন বিজেপিতে। ছিলেন স্মৃতি ইরানি , দেবশ্রী রায়চৌধুরীর মতো কেন্দ্রীয় মন্ত্রীরাও। ভার্চুয়ালি বক্তব্য রাখেন অমিত শাহও।  এই সভার শেষ লগ্নেই এবার ভুল গাওয়া হল জাতীয় সংগীত। যা নিয়ে তোপ দেগেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জী।

আজ ডুমুরজলার সভায় জাতীয় সংগীতের অষ্টম পঙতিতে ‘জনগণমঙ্গলদায়ক’ এর বদলে গাওয়া হয় ‘জনগণমন-অধিনায়ক’। যা নিয়ে অভিষেক ব্যানার্জীর কটাক্ষ, যারা দেশপ্রেম ও জাতীয়তাবাদের কথা বলেন, তারা জাতীয় সংগীতটাও সঠিক ভাবে গাইতে পারেন না। এই দলটিই ভারতের সম্মান ও গর্বকে ধরে রাখার দাবি করে! লজ্জা! নরেন্দ্র, আমিত শাহ ও বিজেপি  এই জাতীয়তা বিরোধী আইনে এর জন্য ক্ষমা চাইবেন?

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube