নিউজটাইম ওয়েবডেস্ক : মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথীকে একের পর এক আক্রমণে বিঁধলেন রাজীব ব্যানার্জী, শুভেন্দু অধিকারী, অমিত শাহরা। এদিন ডুমুরজলা স্টেডিয়াম থেকে রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী বলেন, স্বাস্থ্যসাথী কার্ড পুরোটাই গিমিক, কোনো বাজেট নেই।একই সুরে এদিন শুভেন্দু স্বাস্থ্যসাথী কার্ড আসলে ভোট সাথী কার্ড।বিজেপি বাংলায় আসলেই আয়ুস্মান ভারত প্রকল্প চালু করবে।
এদিন নিজের ভার্চুয়াল বক্তব্যে অমিত শাহও স্বাস্থ্যসাথীকে আক্রমণ করেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রের একাধিক প্রকল্পের সুবিধা থেকে বাংলার মানুষ বঞ্চিত হয়েছেন শুধুমাত্র মমতা ব্যানার্জির রাজনীতির কারনে। আয়ুস্মান ভারত থেকে কিষান সম্মান নিধি কেন্দ্রের অনেক জনমুখী প্রকল্পের সুবিধাই পান না বাংলার মানুষ। বিজেপি ক্ষমতায় আসলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই রাজ্যে আয়ুস্মান ভারত চালু করবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

