কেন্দ্রের অনুমতিতে ছাড়পত্র পেল সিনেমা হল ১০০ শতাংশ দর্শকাসনের

নিউজটাইম ওয়েবডেস্ক : সমস্ত প্রেক্ষাগৃহ ১০০ শতাংশ দর্শকাশনে চালানোর অনুমতি দিল কেন্দ্র। রাজ্য সরকার আগেই অনুমতি দিয়েছিল, তবে এবার কেন্দ্রের অনুমতিতে ছাড়পত্র পেলেন সিনেমা হলের মালিকরা। স্বভাবতই খুশি সিনেমা হলের মালিকেরা। কেন্দ্রের নতুন নির্দেশ অনুসারে ১ ফেব্রুয়ারি থেকে দেশের সমস্ত সিনেমা হলে ১০০ শতাংশ দর্শকাসন ভর্তি করা যাবে। লকডাউনের শুরুর দিকে সিনেমা হলই সংক্রমণ ছড়ানোর উপ‌যুক্ত স্থান বলে বিশেষজ্ঞদের মত ছিল। সংক্রমণ বন্ধের আশায় বন্ধ করার সিদ্ধান্ত নি‌য়েছিল। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, তাই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল ১০০ শতাংশ দর্শকাশন নিয়ে খোলার বিষয়ে অনুমতি দেওয়া হয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube