বামেদের থেকেও খারাপ পরিস্থিতিতে বাংলাকে নিয়ে গিয়েছেন মমতা ব্যানার্জী : অমিত শাহ

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের একবার তৃণমূল সরকারকে ব্যার্থ বলে তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডুমুরজলা স্টেডিয়ামে আজ বিজেপির সভায় ভার্চুয়ালি বক্তৃতা রাখেন অমিত শাহ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বামেরা যেখানে ছেড়ে গিয়েছিলেন সেখান থেকেও বাংলাকে পিছিয়ে নিয়ে গিয়েছেন মমতা ব্যানার্জীর সরকার। পাশাপাশি তিনি আরো বলেন, যে মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল, আজ তা ভুলে গিয়েছে ঘাসফুল শিবির। 

কেন্দ্রের একাধিক প্রকল্পের সুবিধা থেকে বাংলার মানুষ বঞ্চিত হয়েছেন শুধুমাত্র মমতা ব্যানার্জির রাজনীতির কারনে। আয়ুস্মান ভারত থেকে কিষান সম্মান নিধি কেন্দ্রের অনেক জনমুখী প্রকল্পের সুবিধাই পান না বাংলার মানুষ। বিজেপি ক্ষমতায় আসলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই রাজ্যে আয়ুস্মান ভারত চালু করবে। সরকারি কর্মচারীদের প্রাপ্য বেতন দেওয়া হবে। 

মোদির প্রধান সেনাপতি এদিন আরো বলেন, গত ৩ মাস ধরে তৃণমূলের নেতা কর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন বিজেপিতে। ভোট আসতে আসতে আসতে মমতা ব্যানার্জী একা হয়ে যাবেন। পাশাপাশি অমিত শাহ আজ অভিযোগ করেন বাংলা আজ অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল। বাংলার মাটি আজ রক্তরঞ্জিত। মমতা ব্যানার্জি ‘ভাতিজা কল্যাণে’ ব্যাস্ত।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube