বাংলাদেশের ব্যাটসম্যানদের নাকানিচোবানি খাওয়াচ্ছেন ১৪০ কেজির ক্যারিবিয়ান দানব

নিউজটাইম ওয়েবডেস্ক : ক্যারিবিয়ান দানব হিসাবে খ্যাত দ্য ইউনিভার্স বস ক্রেস্টোফার হেনরি গেইলের পর উইন্ডিজের দলে এবার আরো এক দানব। তবে পূর্বসূরীর মতো তিনি মারকুটে ব্যাটসম্যান নন। ১৪০ কেজি ওজনের রাখিম কর্নওয়াল একজন স্পিনার।  

উইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে রাখিম ৬৫ ম্যাচে নিয়েছেন ৩১০ উইকেট। এর মধ্যে ১৯ বারই তিনি পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছে। উইন্ডিজ ও বাংলাদেশের সিরিজ শুরুর আগেই ক্যারিবিয়ান এই দানব বুঝিয়ে দিয়েছেন। স্পিন সহায়ক বাংলাদেশের উইকেটে বাংলাদেশী ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে চলেছেন। ইতিমধ্যেই ৩ প্র্যাকটিস ম্যাচে ১৩ টি শিকার করেছেন রাখিম। চট্টগ্রামে তিনদিনের প্র্যাকটিস ম্যাচের দ্বিতীয় দিন 16.4 ওভাপে 30 রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন এই ক্যারিবিয়ান দৈত্য। সবমিলিয়ে সিরিজ শুরুর আগেই রাখিম জানিয়ে দিলেন বাংলাদেশের মাটি থেকে বিশ্ব ক্রিকেটে জন্ম নিতে চলেছেন নতুন এক ক্যারিবিয়ান তারকা

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube