নিউজটাইম ওয়েবডেস্ক : সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে ট্রোলের শেষ নেই। পরিস্থিতি এমনই যে কোনো বোলারের জঘন্য পারফর্ম্যান্সকেই জড়িয়ে দেওয়া হয় তাঁর সাথে। ‘দিন্দা বোলিং একাডেমী’। মেদিনীপুর থেকে খালি হাতে কিশোর বয়সে অশোক ভীমচন্দ্র দিন্দা যখন কলকাতায় পা রাখেন তখন তাঁর চোখ জুড়ে ছিল একটাই স্বপ্ন। জাতীয় দলের হয়ে খেলা। ঘরোয়া ক্রিকেটে বার বার নজর কাড়লেও নিয়মিত হতে পারেন নি জাতীয় দলে। ভারতের হয়ে ১৩ ওয়ানডেতে ১২ এবং ৯ টি টি- ২০ আন্তর্জাতিকে ১৭ উইকেট নিয়েছেন। কিন্তু এতো ছোট আন্তর্জাতিক কেরিয়ার দিয়ে হয়তো দিন্দাকে বিচার করা যাবে না। আইপিএলেও দু-একটি ম্যাচ বাদ দিয়ে তার পারফরম্যান্স খুব খারাপ নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৬ টি ম্যাচে ৪২০ উইকেট নেওয়া এই বোলারের রান আপ থেকে গতি কোথাও কোনো খামতি ছিল না। হয়তো সাথে ছিল না ভাগ্য। তাই নিয়মিত ১৪০ এর বেশি গতিতে বল করেও তিনি নিয়মিত হতে পারেন নি জাতীয় দলে। ঘরোয়া ক্রিকেটে একের পর এক চোখ ধাঁধানো পারফরম্যান্স করেও তাঁর নামের সাথে জুড়ে গিয়েছে ‘দিন্দা বোলিং একাডেমী’। যে স্বপ্ন নিয়ে একদিন কলকাতায় এসেছিলেন হয়তো কেবল ভাগ্যের পরিহাসে নির্ধারিত গন্তব্যের বেশ কিছুটা আগেই থেমে গেল ‘নৈছনপুর এক্সপ্রেস’ অশোক দিন্দা
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

