নিউজটাইম ওয়েবডেস্ক : মহারাজের শরীরের অবস্থা সম্পর্কে খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এদিন বিকেলে হাসপাতালে মুখ্যমন্ত্রীর যাওয়ার সম্ভাবনাও আছে বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছেন হৃগরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। সৌরভের হার্টে মোট তিনটি ব্লকেজ ছিল, তার একটিতে আগেই স্টেন্ট বসানো হয়েছিল। আরও দুটি স্টেন্ট বসানোর কথা। যা বৃহস্পতিবারই হতে পারে বলে জানা যচ্ছে। বৃহস্পতিবার প্রথমে বেলা একটা নাগাদ অ্যাঞ্জীয়গ্রাম করা হবে, যা দিয়ে সৌরভের হার্ট ব্লকেজের অবস্থআ পরীক্ষা করা হবে। এরপর সীদ্ধান্ত নেবেন চিকিৎসকরা আজই অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে আরও দুটি স্টেন্ট বসবে কিনা। ইতিমধ্যেই হাসপাতালের ক্যাথল্যাবে বিসিসিআই সভাপতির অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে। শহরে পৌঁছনর পর প্রথমে সৌরভের সঙ্গে দেখা করেন দেবী শেঠী। তাঁর স্বাস্থ্যের সম্পূর্ণ তথ্য তাঁর কাছ থেকে নিয়ে, হাসপাতাল গঠিত জাক্তারের বোর্ডের সঙ্গে কথা বলবেন শেঠী। এই বোর্ডে আছে ডাঃ সপ্তর্শী বসু, ও ডাঃ আফতাব খান। সৌরভের সমস্ত মেডিক্যাল হিস্ট্রি দেখে, তারপর সিদ্ধআন্ত নেওয়া হবে যে বৃহস্পতিবারই তাঁর শরীরে আরো দুটি স্টেন্ট বসানো হবে কিনা। প্রসঙ্গত, গত ২ জানুয়ারি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শরীর গুরুতর অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তী করা হয় তাঁকে। এবং সেই দিনই তাঁর হার্টে একটি স্টেন্ট বসানো হয়। এরপর আবার মঙ্গলবার রাত তেকে তাঁর শরীরে অস্বস্তি বোধ হওয়ায় তাকে পের হাসপাতালে ভর্ত করা হয় বুধবার। বৃহস্পতিবার তার আরও দুটি স্টেন্ট বসানোর কথা চলছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

