প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ইন্দ্রজিৎ দেব

নিউজটাইম ওয়েবডেস্ক : টলিউডে খারাপ খবর। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা ইন্দ্রজি‌ৎ দেব। বহুদিন ধরে শ্বাসকষ্ট জনিত কারণে ভুগছিলেন তিনি। সঙ্গে তার কিডনিরও সমস্যা ছিল। ডিডি বাংলার জনপ্রিয়তা ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন ইন্দ্রজিৎ। একের পর এক বাংলা ছবি ও ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। শনিবার ভোরে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকাহত টলি পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।  অভিনেত্রী সুদিপ্তা চক্রবর্ত্তীর কথায় কেবলই আফসোসের সুর। ছেলেবেলায় গুলাই কাকুর সঙ্গে পরিচয় তার। মাঝে কাজের ব্যস্ততায় দীর্ঘদিন ‌যোগা‌যোগ কমে গিয়েছিল। অভিনেতার প্রয়ানে শোকস্তব্ধ টলিপাড়া।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube