লালকেল্লায় জাতীয় পতাকার অবমাননা, মুখ খুললেন প্রধানমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লায় জাতীয় পতাকা অবমাননা হওয়ায় ব্যথিত গোটা দেশ। জাতীয় পতাকা অবমাননার বিতর্কে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে উদ‌যাপন করবে ভারত। বিশেষত ‌যুবসমাজের জন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী, ‘‘নিজের এলাকার দেশের স্বাধীনতা সংগ্রামীদের কথা লিখুন। তাঁর সঙ্গে জড়িয়ে থাকা ঘটনাবলির কথা তুলে ধরুন।’’ রবিবার করোনা অতিমারির কথা স্মরণ করিয়ে বললেন, গত বছরে ‌যে ধৈ‌র্য ও সাহস দেখিয়েছিলেন, তা আজ আত্মনির্ভর হয়ে ওঠার জন্যই এই সাফল্য। করোনার টিরাকরণকে ‘সঞ্জীবনী বুটি’ বিভিন্ন দেশে পৌঁছে দিতে পেরেছে ভারত। ১৫ দিনের মধ্যে ভারতে ৩০ লক্ষ করোনা-যোদ্ধার টিকাকরণ হয়েছে বলেও রবিবার জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube